Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্য কথায় অমলেন্দু কর্মকার

maro news
কাব্য কথায় অমলেন্দু কর্মকার

ঊর্মিমালা

নির্জন সৈকতে আসি অলস দুপুরে বসি লিখিলাম আজিকার লেখা, তুচ্ছ মনেহয় হেথা জীবনের লোকগাথা মুছে যায় আকাঙ্খার রেখা | সম্মুখে লুটায় আসি দূর সমুদ্রের হাসি উদ্বেলিত তরঙ্গ হিল্লোল; সফেন সমুদ্র জলে ভাঙ্গাগড়া খেলা চলে মুহূর্তে মিলায় কল্লোল | শান্ত সমাহিত তটে যুগ যুগান্তর হতে চলিছে অনন্ত এই খেলা ; কত প্রাণ সাক্ষী থাকে সীমা অসীমের ডাকে গড়ে স্বপ্ন , ভাঙ্গে ঊর্মিমালা ||
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register