Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সুপ্রতীম রং

maro news
কবিতায় বলরুমে সুপ্রতীম রং
১.
স্বপ্নভাঙার কোনো শব্দ হয়না ধ্বংসস্তূপ নালন্দা কিংবা মহেঞ্জোদারো বুকফাটা চীৎকার তবু বলতে মানা ভাঙা দেওয়াল শেওলা জমা হাজারো।
২.
বিশ্বাস ছিল বলেই সরে যেতে হয়েছে ফাঁকা মাঠে গোল দিয়ে জিতে নিও কাপ চুরুট মুখে নিজেকে যত‌ই বল চে ভাবে কেউটে হলেও তুমি জলঢোঁড়া সাপ।
৩.
একদিন তারা একসাথে শুতো এখন তাদের মুখ দেখা মানা মুখোশ ছাড়ার তারা পেয়েছে ছুতো সামনাসামনি দুই ক্ষুধার্ত হায়না।
৪.
কেটলির মুখে কাঠ গুঁজে গরম রাখে চা সাঁড়াশি কামরে ধরে ঘুঘনির হাঁড়ি ফুটপাতে ফুটছে কত মানুষের ছা ডাস্টবিনে ভাঁড় ফেলে সেই পথেই - ফিরি আমরা বাড়ি।
৫.
ছুঁড়ে ফেলা দেওয়া খেলনার কদর খুঁজে নেয় তার ফুটপাত ঠিকানা সেখানে নেই কোনো দাম্ভিক আদর শৈশবের সে এক দলিত নমুনা।
৬.
দরকার নেই এতো মন্দির-মসজিদ-গির্জা জনগন, তোমার চোখ খুলতে এখনো বাকি ? ধর্মীয় আঁধারের গোগ্ৰাসী ভ্রুকুটি ঊর্জা ছিন্ন করো, চলো, ধর্ম লুটিয়ে মানবতা ডাকি।
৭.
ফিরতি পথে, মোড় বাঁকা গলিতে দাঁড়িয়ে টাকায় বিকিয়ে যায় রং রাজনীতির মন ভোলানো মিথ্যে প্রতিশ্রুতি শাণিয়ে টানছে নেতা দেশ সেবায় ইতি-র।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register