Mon 02 February 2026
Cluster Coding Blog

গদ্যের পোডিয়ামে রথীন পার্থ মণ্ডল ‌‌

maro news
গদ্যের পোডিয়ামে রথীন পার্থ মণ্ডল ‌‌

মহান

বজ্রপাতে ছোটভাই হঠাৎ চলে গেল। বড়দা রামকৃষ্ণ শোকে আচ্ছন্ন, বাড়ির সকলেও। বৌমা-ভাইপো-ভাইঝির চোখের জল থামছে না। এদিকে বড় বৌ কেঁদেই চলেছে। দুই ছেলে বিছানা নিয়েছে শোকে। আবার বিপদ--। বোন ছন্দা তার দুই মেয়েকে নিয়ে বিধবার বেশে হাজির। কান্না বিজড়িত স্বরে সে বলল-"তিন দিন আগে মোটর সাইকেল দুর্ঘটনায় তোমার ভগ্নীপতি বিদায় নিয়েছে। তোমাদের শোক চলছে তাই জানাইনি।এখন থেকে এখানেই আমরা থাকব।বল দাদা--কি করব?আজ তাকে ফুল-জল নিবেদন করে -এখানেই চলে এলাম- আর উপায় নেই! রামকৃষ্ণর চোখে জল-"হ্যাঁ, তোরা সবাই এখানেই থাক। ঈশ্বরের দয়ায় সকলে সুখে-দুঃখে একসাথে থাকব।"
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register