Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অতনু চক্রবর্তী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অতনু চক্রবর্তী

অপেক্ষা

কিছুটা সময়, হোক অপচয় ঠোঁটের ধোঁয়াশায়। বাঁচানো অসুখ, পেতে রাখা বুক, জলফড়িংয়ের পাখায়। ফেলে আসা রং, সাজাবি কখন, সাদাকালো ক্যানভাসে। স্বপ্নের রাত, কিছু সংঘাত কোলবালিশ আর ঘাসে। কিছুটা সময়, দিয়েছি তোমায়, নিরুত্তর নির্বাক। হিসেবি মনে, একলা কোনে, স্মৃতির বর্ণ অবাক। মিশকালো রাত, ভাঙলো দোয়াত, অপেক্ষা আক্ষেপ। ঘুমহীন চোখ, অবসর নোখ, সময়ের প্রলেপ। লালচে বিকেল, ঢালছে অঢেল, জমানো অবুঝ পাহাড়। গভীরতা বেশ, বাঁচা অবশেষ, জমাট অন্ধকার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register