Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অভিজিৎ রায়

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অভিজিৎ রায়

অভিনয়

তোমার ইশারা বুঝে চাঁদের বসন্তদিন আসে। দাওয়ায় পাতে আসন আর জ্যোৎস্নামাখা ভাত বেড়ে দেয় পরপুরুষের সামনে। এইসব অসুখের কথা মৃত্যুর আগের দিন আমি লিখে যাব। লিখে যাব পাথর পোড়ার গন্ধ আর কাগজ চূর্ণ হবার সমস্ত মায়াবী কৌশল। বিষণ্ণ বারান্দা জুড়ে স্বাতী নক্ষত্রের আলো আমাকে সাজিয়ে দেয় মঞ্চের উপযোগী করে।
আমি তোমার ইশারা বুঝে অভিনয় করি। শুধু ঘরের লোকের সাথে নয়, তোমার সাথেও।

প্রার্থনা সঙ্গীত

আর কোনো প্রার্থনাই তোমাকে আমাকে ফিরিয়ে আনতে পারবে না। আর কোনো গন্ধ, স্পর্শ, ঘৃণা বা ভালবাসা আমাকে ফিরিয়ে আনতে পারবে না। আর কোনো মুগ্ধতার কাছে আমায় জবাবদিহি করতে হবে না। শুধু, ফিরে আসার সমস্ত পথ খোলা রেখে আমার এই চলে আসায় কোনো ফিনিক্স পাখি নতুন এক পৃথিবীর গল্প লিখছে তার প্রার্থনাতে।
একের পর এক পাখির মৃত্যু আর জন্মের ইতিহাসে জ্বলে উঠছে আলো, কথায় লাগছে সুর আর বহুদূর থেকে ফেরার সমস্ত পথ একের পর এক নিভে যাচ্ছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register