Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় দ্বীন মোহাম্মাদ দুখু

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় দ্বীন মোহাম্মাদ দুখু

এই পূজোতে

নন্দলালের পূজো এবার যাবে উলো বনে, দূর্গা ঠাকুর আসবে নাকো ঘরে মধুক্ষণে।
উঠোন জুড়ে বাজবে নাকো ঢাক ঢোল তবলা বাঁশি, টাকা নাই তাই পূজো বন্ধ অভাব রাশি রাশি।
পূজোর লাগি মণ্ডা মিঠাই কেনা হবে না ঢের, নূতন জামা কাপড়ও নাই দোষটা সব অভাবের।

খুকির দূর্গা পূজো

খুকি বসে কাঁদছে দেখো একলা ঘরের কোণে, পূজোয় জামা পাই নাই খুকি দুঃখ হাজার মনে।
দূর্গা মায়ে এবার বাড়ি রাখবে নাকো চরণ, অর্থ কড়ি নাইকো ঘরে বইছে দুঃখের ত্বরণ।
হাজার স্বপন মনে খুকির পূরণ হলো না আর, রেগেমেগে খুকি বলে করোনা দেশটা ছাড়!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register