Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পল্লববরন পাল

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পল্লববরন পাল

সরীসৃপ সেনা

এক লক্ষ সরীসৃপ সেনা –   ওষ্ঠে আর পুরুষাঙ্গে বিষ ত্রাহি ত্রাহি শব্দ বীর্যপাতে – সভ্যতার মুখে আব্বুলিশ সত্যমেব মুখের মুখোশে     স্বেচ্ছাচারী ডিপ্লোডোকাস মাটির মানুষচোখে চোখে    বিষদষ্ট স্বপ্নফোকাস এ এক অন্ধকারতম            সরীসৃপ যুগের বিস্তার আদিম হিংস্র চেরা জিভে  জয়োন্মাদ ছড়ায় বিষ তার
                 আড়ালে কি কোনো পাখি ডাকে? .                   ফিসফিসে? কন্ঠ ছাড়েনা?                  গলা টিপে ধরবে কিভাবে?                  সরীসৃপ উড়তে পারেনা .                   পাখিটা কি উগ্রপন্থী? নাকি .                   শাসক বিরোধী রাজনীতি? .                   ডাকাতি বা রেপ্‌ কেস্‌ দিয়ে .                   সাজাবে পুলিশ সম্প্রীতি
পাখি গায় রোদ্দুরের গান –  কথায় ও সুরে গনগনে আগুন আকাশ থেকে ছোঁড়ে–   নাগাল পায়না প্রশাসনে খোলা ডানা পালকে পালকে    লেখা হচ্ছে আগামী আভাস ধ্বংস হবে সরীসৃপসেনা    সহ শীঘ্র ডিপ্লোডোকাস।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register