Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুজিত দাস

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুজিত দাস

স্পর্শদোষ

স্পর্শদোষে ফুলের কুঁড়ি ঝরে যায়। ঝরে যায় আম্রমুকুল, কাঁচা মিঠে প্রেম। প্রতিটি স্পর্শ যেন ফোর-ও-ক্লক বৃষ্টি, ডিমা নদীর জলোচ্ছ্বাস। এক একটা ছোঁয়া বারুদ হয়ে ফেটে পড়ে। আগুনের গোলা।
তবু অসময়ে হাতের তালু ঘেমে ওঠে। মেঘ ছুঁয়ে ফেলে সমুদ্রের নীল, ডাকটিকিট সেঁটে যায় হাওয়াই খামের ওপর। পেনডেন্ট ঘিরে দুলতে থাকে নরম সবুজ পাহাড়।
এখন স্পর্শ এড়িয়ে চলি সবাই। এমন সময় চাইনি কেউ। আমাকে বরং সোনার কাঠি ছুঁইয়ে দাও। অথবা রুপোর।
স্পর্শদোষে কিচ্ছু হয় না। স্পর্শে রাজকন্যা জেগে ওঠে। প্রাইমটাইমে একটি নিখুঁত স্পর্শ বদলে দিতে পারে স্থানীয় সংবাদ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register