Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় আমিনুল ইসলাম

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় আমিনুল ইসলাম

জাগতিক

সাঁতার = জল+কৌশল আয়না= দৃশ্য+দৃষ্টি = প্রতিবিম্ব
সমান্তরাল দর্শন অতএব- আবহাওয়ার পূর্বাভাসে কিছু জলযান ভেসে যাচ্ছিলো...
সতর্ক সংকেত নিয়ে ১ঝাঁক সাদা বক উড়ে যেতেই কৌশল = চোখ + দৃষ্টি বিনিময় কালে ফলন্ত জাম রং অন্তর্নিহিত ওয়াটার ফলস্ থেকে ঝরছিলো...
সম্মুখে অস্পষ্ট ছবির শরীরে সঞ্চারিত কুয়াশার রঙিন ডানা
১গুচ্ছ জানালায় অন্তর্দহিত পালক থেকে খসে পড়ছে সমানুপাতিক সকালের মুচলেকা...

শস্যক্ষেতের ভিতর...

নাভীমূল ছিড়ে বেড়িয়ে আসে শীতলতা বাতানুকূলীন সন্ধ্যার বর্ণিল আলোক-ধাঁধায় কিছু পতঙ্গ! উদ্ভিদের বর্ণ আর কলমের করুন মর্মবেদনায় প্রদীপ জ্বেলেছিলো...
পুড়তে-পুড়তে জ্বলতে-জ্বলতে কিছুটা অন্ধকারের শরীর চিনেছিলো আগুন...
দুষ্প্রােপ্য ঘ্রাণনিয়ে মধ্যরাত কুকুর শহরময় মেঘ! কাজলের অমোঘ ছায়া আবছা বর্ণের গল্পে জমানো বরফ ভূতের প্রজনন কালে বেজেছিলো সানাই
যন্তর-মন্তর অভিযান... নাভীর ভেতর খঞ্জর লুকিয়ে রেখেছিলো...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register