Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী

ইচ্ছে হলেই

ইচ্ছে হলেই তোমাকে নিয়ে দু লাইন লিখে দিতে পারি করতে পারি তোমাকেই ভেবে মন খারাপ কিংবা চোখ বন্ধ করে ভাবতে পারি শেষ সন্ধ্যা বা তোমার বেগুনি পাড় শাড়ি দিনের কথা ।
ইচ্ছে হলেই হাঁটতে পারি তোমার সাথে দু কদম পথ ইচ্ছে হলেই তোমার সাথে ভাঙতে পারি দু চার ঢেউ ইচ্ছে হলেই সুনসান চেরা-রিসোর্টে তুমি আমি একরাত ইচ্ছে হলেই তোমার ফর্সা বুকে কয়েকটি লাল দাগ এমনকি আমার উপন্যাসের সাতাশ পাতায় তোমাকে ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রীও করে দিতে পারি এমন অনেক কিছুই আমি লিখতে পারি, শুধু পারিনা একটি রাজকন্যার গল্পের শেষ অঙ্কে কাঙ্খিত দেবদূতটি হয়ে নিজের নাম লেখাতে ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register