Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অর্ঘ্য ঘোষ

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অর্ঘ্য ঘোষ

বিবেক

কেউ ভজে রাম , কেউ বাহনের ভক্ত।
ব্লাড ব্যাঙ্ক শুন্য , মাটি শোঁষে রক্ত।।
বিধবার ভাত নেই , বেকারেরা নেই কাজে।
এত কাজ থাকতেও কেন সব খই ভাজে ?
শিরাটি ফুলিয়ে গোলে দেয় হরিবোল।
কার কথা কে ভাবে , নিজ পাতে টানে ঝোল।
নিজ মত জাহিরে মনীষীরে ভুল কোট।
তিল থেকে করে তাল, সবেতেই পাকে ঘোঁট।
স্বাস্থ্যটা অধরাই , স্কুল চলে গাছতলে।
ধোঁকা খেয়ে বারো মাস কাটে কারো নির্জলে।
এত কিছু থাকতেও ধর্মটা হাতিয়ার ?
প্রশ্নটা জেগে ওঠে মনে শুধু বার বার।
মন্দির-মসজিদ চকচকে সরকারি টাকাতে।
নিরন্ন মানুষেরা বিলকুল পড়ে থাকে ফাঁকাতে।
মানবতা কবে যেন মরে ভুত হয়ে গেছে।
বিবেকটা গোঁঙায় তবু মাঝে সাঝে।

যাওয়ার আগে

যেতে হবে যখন তখন বেলাবেলিই চলে যাবো।
অবেলায় ক্লান্ত ধুনুরির মতো সারা গায়ে তুলো মেখে যাবো নাকো।
তাবলে ভেবো নাকো ফাঁকা মাঠ ছেড়ে দিয়ে যাবো।
ইচ্ছে খুশি গোল দিয়ে বাহবা কুড়িয়ে নেবে , সে গুড়ে বালি।
সস্তায় বাজিমাত করে কুড়িয়ে নিতে দেবো না হাততালি।
দুনিয়ার সব বেইমানি ঘোচাতে জঠরে জঠরে আগ্নেয়গিরির ভ্রুণ রেখে যাবো।
প্রতি হাতে দিয়ে যাব কালের মোহন বাঁশি।
সাধ্য আছে বলে সাত মন তেল পুড়িয়ে তোমরা কি একাই নাচাবে রাধা ?
আমরা শুধু দেখেই যাবো লাগ ভেলকির খেল ?
হাতিয়ার হাতিয়েছো বলেই ভেবে নাকো
শেষ পেরেকটাও তোমারই পুঁতবে।
তার আগেই কালের কফিনে লিখে রেখে যাবো বাঁচার শ্লোগান।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register