Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বনশ্রী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বনশ্রী

একটা জীবনের গল্প

এক চিলতে রোদ্দুর পড়ল সিমেট্রির গায়ে ৷ ফিরতি পথে দুচোখে বিন্নিধানের মুঠো খই, হাওয়ায় উড়ছে মেঘজীবন ৷ রূপকথা ঝরে পড়ে টুপটাপ বৃষ্টির পায়ে ৷
চৌরাস্তার মোড়ে হর্কাস মিটিং, ছেলেটার মুখে , কাজের দাবি ৷ গাঢ় নীলচে চোখ, কোঁকড়ানো চুলে ভূমধ্যসাগরের ল্যাভেণ্ডার সৌরভ ৷ একমুখ হাসি ৷ স্বপ্ন রাশি রাশি ৷ জিতবার অদম্য কৌতূহল ৷
লক -আনলক কারসাজিতে মায়ের শরীর যক্ষায় খেল ৷ টিনের চালে চাঁদের বাড়ি , আধপেটা ভাত ৷ চাল খুদ পেল ৷
ছেলেটা হাঁটছে মিছিলে মিছিলে ৷ পথে পথে , অলিগলিতে ৷ কষ্টবুকে নষ্ট পলাশ ৷ রক্তক্ষরণ ৷ক্লিষ্ট শ্বাস ৷ এক একটি দিন খসে পড়া পাপড়ির সারাংশ ৷ রুটির রাজ্য কোজাগরীময় ৷ ঘুমের দেশ নিশ্চিন্ত আশ্রয় ৷ জন্ম -মৃত্যু ঢেকেছে বুনো হাসনুহানা ৷ রোজারিও ঘুমোচ্ছে ৷ জাগিয়ো না ৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register