Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মাথুর দাস

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মাথুর দাস

জলের মতো

রাজা এবং রাণী কেউ বলে জল, পানি ; বললো, 'জল উপর দিকে যায়, দেখতে শুধু বশংবদ-ই পায়' । প্রজা করলো কানাকানি, কেউ বলে জানি, কি জানি ; ভাবলো, 'হ্যাঁ বললে পাবই জলপানি, জলের উর্দ্ধগতি-ই মানি' । বোঝালো ইতরজনে সব, মাঠে ভরিয়ে কলরব ; বললো, 'জল বাষ্প হয়ে মেঘ, তাকে ঠেলে হাওয়ার বেগ ; মেঘ জমাট বেঁধে জল, জল উপরে যায়, বল্' ! 'জল উপর দিকে যায়' 'জল উপর দিকে যায়' শুনতে শুনতে সঙ্গী-স্যাঙাৎ জলের মতো জলপানিটি পায় ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register