Sat 24 October 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

maro news
কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

বৈরাগ্যের বাদ্য

    তোমার হাসিমুখ দেখলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। সাদা বকের, উড়ে যাওয়া স্বপ্নে, নিজেকে ভাসিয়ে দিতে পারি খুব। হাসি যে কী মসৃণ মখমলে সুখের হয়ে ওঠে, তা তোমাকে কী বলে বোঝাবো ! শহর ছেড়ে এসে এই গ্রামের ধুলায় তোমাকে কেমন যেন বাউল বাউল লাগছে ! তাই দেখে, আমিও গেরুয়ারোদে সেইরকমই বৈরাগ্যের বাদ্য হয়ে পড়েছি। এখন তুমি বাজালেই হল, গ্রামের মানুষেরা দুইহাত তুলে নৃত্য করতে করতে ছড়িয়ে পড়বে পাড়া।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register