Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনিমেষ গুপ্ত

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনিমেষ গুপ্ত
সিঁড়ি বেয়ে উঠে আসি জলদাগ শূন্য চাতালে উপায় খুঁজে না পেয়ে ডাকগুলো সাঁতার দিচ্ছে নীল আঘাটায় আদুল গা শিউরে ওঠে শরীর শুকোয় তবু জল কেবলি সরে... ভিন্ন থেকে আরো ভিন্ন নির্জনতায়

কুয়োতলার ভোর

ভোর হচ্ছে কুয়োতলায় মুখ ফেরালেও চোখ যাচ্ছে গোলাকার শূন্যের দিকে— ওপাশে ইটের পাঁজা কদমগাছের নীচে ফুল পাতা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন অবাক... কীভাবে একটা গোটা চাঁদ ঢুকে গেল কুয়োর ভিতর। মোহ-মায়া নাকি রোজ এমনটাই হয়! অনতিদূরে গুটিয়ে যাচ্ছে অপ্রস্তুত টগর। এমনদিনে দ্বিধা বাড়ে... কত দ্রুত ঘটলে এক দর্শন নিশ্চিত বিশ্বাসে বদলায়!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register