Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নবনীতা সরকার

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নবনীতা সরকার

প্রযত্নে...

নির্বাক, বন্ধ করো চোখ, আঁধার নামতে নামতে ঘরে মুছে ফেলো পাতাল জুড়ে পড়ে থাকা বেনোজল ভেজা অভিমানে নিবিড়ে বোলাতে বোলাতে কথা গভীর যন্ত্রণাকে বলো -বুকে আয়! চাও যদি, খুলে দেখে নিতে পারো এই পালক মোড়ানো দেহ...
রক্তে পচন ধরে গেলে কিভাবে অসংখ্য চুম্বন তিল হয়ে ছেঁকে ধরে অপাঙ্ক্তেয় জীবন।।

অস্থিবিহীন শিরোনাম

নামের আদ্যক্ষর টুকু পূর্ণ হতে হতে পোশাক পাল্টে ফেলে শিরোনাম । অন্তরের সব ‘আমি’ আমিকে ভুলে গড়ে তোলে কথার আকর, কোণে কোণে চুমুরা পড়ে থাকে শুষ্ক ঠোঁটে
পণ্যের আকারবিহীন ঘরে প্রতিদানের হিসেব কষে অযাচিত দান।
যে ঘর অন্তরের আত্মজ,
বিনি সুতোয় একটা একটা করে গেঁথে রাখা জন্ম থেকে মৃত্যু!
সে ঘরের অপমৃত্যুতে প্রদীপ জ্বলে না, শুধু প্রতিটি ইঁটে চাপা পড়ে থাকে-
তটচ্যুত কাঁকড়া... গ্রন্থিতে গ্রন্থিতে যার শ্যাওলার অনাদরে লেখা কবিতার আত্মকথন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register