Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় কাজল দত্ত   

maro news
কবিতায় কাজল দত্ত   

জন্মান্তরে

নিস্তব্ধ আজ বিস্তীর্ণ হৃদি সাগরের বেলাভূমি। যে বেলাভূমিতে

বিরাজিতে সদায়  তুমি। আজ অশান্ত সাগরের- দুরন্ত তরঙ্গ অভিঘাতে-

ভেঙে চলেছে  শুধুই- হৃদিসাগরের  তটভূমি। জানি, এ সাগর কূলে আর কোনদিন ফিরবে না তুমি ।

উত্তাল তরঙ্গ ভঙ্গে ক্ষতবিক্ষত বিরামহীন, ব্যথিত তটভূমি। এ ক্ষত ঠিক কত জানে  শুধুই  অন্তর্যামী।

তোমার বিদায়, বিরহের ঢেউ- তুলেছে আমার হৃদয় সায়রে। সে ঢেউয়ের দোলায় ফেলে আসা স্মৃতি আসে ফিরে ফিরে।

স্মৃতির ঢেউয়ে কুল ভাঙে প্রতিনিয়ত হৃদয় সাগরের তীরে। তোমার আমার দেখা হোক আবার কোন এক জন্মান্তরে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register