Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পূর্ণেন্দু গোস্বামী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পূর্ণেন্দু গোস্বামী

কালো

নদীর বুকে আজ কাশফুল নেই বিকেলে উড়তে দেখিনি সাদা বক। যে জল বয়ে আসছে সেখানেও আবর্জনা। বালিগুলো কালো হয়ে গেছে অনেক আগে।
তবু শারদীয়ার সপ্তমী নদী আর বারুদের গন্ধে।
ধোঁয়া কালো ধুলো কালো
কেবল শুভ্র চোখের জলে মহাস্নান করাতে চাই।
শিশির-চুম্বন যেন দেবতার মহিমা।

চল হাতটা ধর

চল হাতটা ধর যাই পুবের দেশে যেখানে ধোঁয়ার সাথে ঘামে ভেজা অর্থ আসে। চল হাতটা ধর আমার সঙ্গী নেই মাত্র বছর কয়েক ভুলে যাবো পরক্ষণেই। ধুর ভাল্লাগেনা। একটু দাঁড়ানা ভাই; আমাদের পদক্ষেপে একঘেয়ে ক্লান্তি নাই। চল আবার যাই দক্ষিণে যমের বাড়ি ফিরবার চিন্তা নেই। আমরাতো সেই আনাড়ি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register