Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় তুলসীদাস ভট্টাচার্য

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় তুলসীদাস ভট্টাচার্য

ফ্লেক্সিবল্ দরজা

ঈশ্বরকে অনেক ডেকেও যখন গর্ভগৃহে ঢোকার অনুমতি মেলেনি সেদিন থেকে তোমাকেই ঈশ্বর ভেবেছি
ঈশ্বরকে পেতে গেলে পেরোতে হয় অনেকগুলি তোরণ ও অন্ধকার সিঁড়িঘর
আর তোমার কাছে পৌঁছাতে গেলে একটি ফ্লেক্সিবল্ দরজাই যথেষ্ট
সাংকেতিক বোতাম টিপলেই খুলে যায় ভেতর ঘরে যাবার রাস্তা ।

বিরতি

তোমার চোখে জল দেখেও দুঃখ বিরহের কোন কবিতা এল না
আমি স্তব্ধ হয়ে রইলাম
আমি হাসতে ভুলে গেলাম
শাদা শালুকের পাপড়ি দিয়ে মুছে দিলাম নির্ভেজাল শোকের প্রহর
শুরু হল গদ্য লেখা আঙুলের পর্বে পর্বে বিন্দু বিন্দু ঘাম কাজলদীঘির পাড়ে এসে অর্জুনের ছায়ায় শুকিয়ে নেওয়া বিরতি চিহ্ন ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register