Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুজাতা

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুজাতা

প্রশ্রয়

ঘাড় থেকে মাথাখানা পড়ে গেলেও শরীরে দু-ইঞ্চি মেদ বৃদ্ধি হলেও কখনো কখনো ইন্দ্রিয়গুলো বল্গাহরিনের গতিতে দৌড়ায়। যে আধখানা রাত পড়ে থাকে ছুঁয়ে দেওয়া দূরত্বে সেখানে পরম মমত্ব শুয়ে থাকে আমার। আমি তাকে প্রশ্রয় দিই, পাউডার মাখিয়ে, রাত পোশাক পরিয়ে শুইয়ে দিই মাঝখানে।
তারপর !

মৌনতা

মগ্ন অঞ্চল থেকে উড়ে আসে মেঘ মাঝেমাঝে পিচ গলা রাস্তা, শুনসান একলাই ফিরি...
মৌনতা ভালো লাগে আজকাল
কতগুলি কানওয়ালা চোখ অনুসরণ করে, ফিসফাস করে
করুণা হয়
নিরবতা শুকোতো দিয়েছি ছাদে সেই কবে
অথচ, আমার পাঁজরে বসে শব্দের সেই ফুলঝুড়ি মেয়েটা...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register