Mon 02 February 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় কার্তিক ঢক্

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় কার্তিক ঢক্

চাঁদহীন কৌমুদী

তুমি ফিরিয়ে নিলে মুখ-- সন্ধ্যা নেমে আসে। সাঁকোরা সব ভেঙে তছনচ সরারাত বয়ে যায় কালো জল- জলজ-অন্ধকারের আস্ফালন...
কৃপনতায় এতোটা উদার হতে পারো ! কলসির গান শোনাও -তেষ্টা বাড়ে গ্লাসের। অন্ধের চোখে যে জ্যোৎস্না লেগে আছে তাকে তুমি কাজল করোনি কোনোদিন
বাইফোকালের চাঁদহীন কৌমুদী বিধ্বংসী আগুন হয়ে জ্বলে...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register