Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে কুহেলী রায়

maro news
দিব্যি কাব্যিতে কুহেলী রায়

হাওয়ানগর

ক্রমশ হাওয়ানগর থেকে দূরে সরে যাচ্ছি, পেছনে পরে থাকছে ইচ্ছেনদী, নাম না জানা পাহাড়, আর দু একটা পাতা ঝরা গাছ।
মা আর মায়ের মতো মুখেরা, ধীরে ধীরে ধুলো হয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে প্রেমের সমীকরণ, প্রেমনগর এখন স্বর্গের সমান দূরত্বে। ঘড়ির কাঁটার সাথে সাথে, প্রেমিক দানব হয়ে উঠছে, বসন্ত মিলিয়ে যাচ্ছে কুয়াশায়।
এই শহরের কোথাও একটা জলবস্তি নেই, যেখানে দানবের মুখ ভেসে ওঠে। আসলে সূক্ষ আবেগের পলেস্তারা খসে গেলে, প্রেম বিবাগী হয়, ভালোবাসা আত্মহত্যা করে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register