Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সৌমাল্য গরাই

maro news
কবিতায় বলরুমে সৌমাল্য গরাই

প্রস্তাব

একটা মৃত্যুর ভেতর হঠাৎ দেখা হবে আমাদের। প্রস্তাবিত সূর্যাস্তের পর দেখব অন্ধকার বসে আছে। হাতে রাখা অস্পষ্ট খামের মধ্যে থাকবেে গুচ্ছ গুচ্ছ অভিমান, হয়ত বা না বলতে পারা শব্দের ব্যথা। বিস্ময়ে গুটিয়ে আসি শান্ত ঝিনুকের বালিদাগে।
একদিন ভুল অরণ্যে নিমেষে চলে যাব— হবো শেষ পাতাটির পড়ে থাকা। প্রান্তর বিহীন, জ্যোৎস্নানিভ সেই রাতে দুজনের কেউই থাকব না অথচ দেখব পরস্পর আলিঙ্গনাবদ্ধ—পাশে পড়ে আছে আমাদেরই শতচ্ছিন্ন চোখ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register