Mon 02 February 2026
Cluster Coding Blog

সম্পাদকীয় নাকি!!!

maro news
সম্পাদকীয় নাকি!!!

অমোঘ মৃত্যু

মৃত্যু বড় চিরন্তন... সত্য নাকি অলীক জানি না!!! ছুঁয়ে দেখলে বুঝে যাবো বোধহয় কল্পনা নয়, সেটাই অমোঘ... মুঠো মুঠো ছড়িয়ে পড়া সাদা ফুল, ফুল খই আর আত্মশুদ্ধির মতো গনগনে আঁচে ছাই হয়ে যায় সমস্ত অহং, এতোকালের পারা না পারার মাঝের ঘোলাটে সীমারেখা... যে মানুষ মৃত্যুকে ছুঁয়ে চলে নিরন্তর তার পাঁজরের বাম পাশ বরাবর চিঁড়ে দেখো, সেখানেও যত্নে মুড়ে রাখা আছে লালচে গোলাপি একটুকরো হৃদয়...
জানি কান পেতে মনোযোগ না দিলে শোনা যায় না সেই মৃদু ধুকপুকানি...!!!
মৃত্যু ছুঁয়ে ফিরে আসা মানুষ বাকি অনুভূতিকে লুকিয়ে ফেলে প্যান্ডোরার বাক্সতে... পাছে কেউ খুলে ফেলে ভুলিয়ে দিতে চায় অমোঘ সত্যিকে!!!!
মৃত্যু করুণ নাকি সুন্দর??
যাই হোক, তাকে বিজ্ঞাপনে মুড়লে তার শ্লাঘা কমে!!! তাকে শান্তি দাও, এবার অন্তত কোলাহল থেকে মুক্তি দাও। নিস্তব্ধতার ভাষাই আসলে সবচেয়ে বাঙ্ময়...

প্রাপ্তি সেনগুপ্ত

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register