Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে অলোক বিশ্বাস

maro news
দিব্যি কাব্যিতে অলোক বিশ্বাস

ফুর্তিযান

লাজুক শব্দগুলো কফিনের বাইরে এসে শরহপাদের মহাপ্রাণ শোনে। রক্তশূন্য দিশা, আম জাম সফেদা খেতে পছন্দ করে। ধরিত্রীপুত্ররা যেখানে সুখটান দিচ্ছে, ফ্যাকাসে ক্রিয়াপদ সেখানে কোমর দুলিয়ে নাচে। ব্যাগভর্তি পুরোনো কথাকে জ্বলন্ত চিতার পাশে রেখে উত্তপ্ত করি। শ্যাওলাভর্তি সিনট্যাক্স দুঃসাহসে হেঁটে বেড়াচ্ছে রেড এলার্ট এলাকায়। যেসব চিহ্ন মাত্র ব্যক্তিগত ধান্দায় প্লাটফর্ম বদলায় প্রতি পক্ষকাল, তাদের টুপিতে পরিয়ে দিচ্ছি লোকজ স্ল্যাং। গ্রিনহাউস গ্যাস লেগে হেজে যাওয়া ধ্বনিসমষ্টিকে দেবো ম্যাজিকাল রিয়ালিটি। জগদ্দল বাক্যপ্রসাধনীদের সহজ সুরেই বলি, তারা সব ভিজুক বৃষ্টিতে ঝড়ে ও পাগলা কপালে। পাথরের মূর্তি হয়ে একদিন চুরমার হওয়ার আগে ঝরনায় নেমে নাচো হে হেরে যাওয়া সম্ভাব্য পৃথিবী...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register