Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে নব কুমার দে

maro news
দিব্যি কাব্যিতে নব কুমার দে

রূপকথায়

গল্পটা একটা পাতা ঝরে পড়ার নিশ্চুপ নদীতে শান্ত বয়ে যাওয়া
গল্পটা একফালি চাঁদ আর কয়েকটি নৌকো নৌকো মেঘের আর তোর মত একটা রাত রাত মেয়ের
বাকিটা রূপকথা রূপকথা বাকিটা সর্বনাশ সর্বনাশ
হাসি হাসি রজনীগন্ধা ফুটেছিল তখন কে যেন বাঁশি বাজিয়ে জিজ্ঞেস করেছিলো বিনোদিনী আজ কি বৃষ্টি আসবে
গল্পটা একটা সকালের একটা একলা বাঁশির দুটো রঙিন প্রজাপতি আর তোর বাঁকা চোখে তাকিয়ে রহস্যময় হাসির
চলনা সময় চুরি করে জীবন থেকে স্বপ্ন স্বপ্ন খেলি
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register