Mon 02 February 2026
Cluster Coding Blog

ছড়ায় প্রভা মজুমদার

maro news
ছড়ায় প্রভা মজুমদার

শান্তি খুরি

মাচার উপর শান্তি খুরি বয়স সাড়ে তিন কুড়ি, হাঁটুর ব্যথা একটু আছে চোখও তার আধা গেছে।
দুটো কানেই পাক্কা শোনে দৃষ্টি কমলেও দৃষ্টি হানে রাগলে খুরি নেমে রণে মাড়ি ঘষে মাড়ির সনে।
নিজের শাড়ির পর্দা টেনে আন্দাজে সে টাকা গোনে ভুল হলেই বিরক্ত মনে বয়সটাকেই তুলো ধোনে।
শীতের রাতে শান্তি খুরি ঘুমায় দিয়ে লেপ মুড়ি রক্ষী ছিল লালু ভুলু জুড়ি তবু পাঁচশো গেল চুরি।
হায়রে! টাকা নিল কারা? শোর মচিয়ে সারা পাড়া জানালো সে অর্থ হারা শান্তি মনে অশান্তির ধারা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register