Mon 02 February 2026
Cluster Coding Blog

|| সাহিত্য HUT -এর বড়দিন সংখ্যা || কবিতায় অঙ্কুশ পাল

maro news
|| সাহিত্য HUT -এর বড়দিন সংখ্যা || কবিতায় অঙ্কুশ পাল

ডিসেম্বর

ব্যথা জমে জমে বেড়ে যায় ঋণ, কিছু কথা শুধুই জানে এই মন, আর হারাবার কিছু নেই, প্রতিদিন, তাও ফাঁকা হয়ে গেছে কাশ বন।
চলমান চোখ বুজে গেছে শীতঘুমে, এটা খুব চেনা ডিসেম্বরের মরশুমে, জলের কাছে শীতলতা সহজাত, উষ্ণতা আজও শহরে বহিরাগত।
এটা কুয়াশা না ধোঁয়াশা, এই দ্বিমতে, হারিয়ে গেছে হাওয়ার বাক স্বাধীনতা শিথিল হওয়া কি মানুষেরই শিরাতে? এই উত্তর শুধু ডিসেম্বরের নীরবতা...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register