Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতার বড়দিনে অরিজিৎ বাগচী

maro news
কবিতার বড়দিনে অরিজিৎ বাগচী
পঁচিশে ডিসেম্বরের ,
চার্চের আলো গিয়ে পড়েছে কালীঘাট ট্রামলাইন পেড়িয়ে মন্দিরের রাস্তায়, টুনি লাইটের চেন ঝোলানো হয়েছে তিলোত্তমার গলায়,
হলুদ ট্যাক্সি গুলো আচমকা খদ্দের পেয়ে ছুটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের ভিড় বাড়েছে , গজিয়ে উঠেছে অসংখ্য ক্রিসমাস ট্রি শহরের পিঠ জুড়ে,
কাঁটা ভাঙা শীতে উষ্ণ পোশাক পড়ে ঘুড়ে বেড়াচ্ছে ভিক্টোরিয়ার পরী ও বাকিরা ।
ধরা যাক একদিনের জন্য আমিও আজ সান্টাক্লজ । গায়ে মেখে নিলাম লাল এপিটাফের আতর , ঝোলা থেকে একমুঠো সাদা উল বার করে ছড়িয়ে দিলাম মানুষের বাগানে ,
যে বন্ধু পিঠে ছুরি মেরেছিল একদিন আজ তাকে ক্ষমা করে দিলাম। যে শহর আমাকে দিনের পর দিন খালি পেটে ঘুম পাড়িয়েছে আজ তার বুকে জ্বালিয়ে রাখলাম একটা মোমবাতি। আজ তোমারও ছুটি বনলতা, আমাকে হত্যার দায়ে আর নিজেকে কষ্ট দিও না ।
শুধু সব আলো নিভে যাওয়ার আগে শেষ বারের মতো দপ করে একবার জ্বলে উঠো বনলতা, আমি স্লেজগাড়ি নিয়ে প্রস্থানের পথে, একটু জোরালো আলোর দরকার আমার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register