Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শুভাশিস সাহু

maro news
কবিতায় শুভাশিস সাহু

তোমার শেষ ছবি

তোমাকে দেখলে সেইসব প্রেমের কথা মনে পড়ে। তুমি বলতে তোমার প্রেমের গভীরতার কথা। পৃথিবীর বুকে এখন শুধু অন্ধকার রিদিপ্তা, তোমার মুখ আমি দেখিনি অনেকদিন। তোমার চুলে অনেক যুগের অন্ধকার। তোমার শরীরে এখন গভীর মায়া। জানি তুমি আমাকে আজও ডাকো। আমি তোমাকে খুঁজি রিদিপ্তা; আমি তোমার স্বপ্নগুলোকে খুঁজি পৃথিবীর গভীরে। আমার মন এখনও অনেক দূর চলে যায়, সেই মেঘলোকে। শুধু দেখি সেই মেঘলোক থেকে ছুটে আসছে তোমার শরীর, তোমার প্রাচীন কঙ্কাল; তোমার শেষ ছবি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register