Sun 01 February 2026
Cluster Coding Blog

 মেহেফিল -এ- শায়র, সাদ্দাম মোহাম্মদ

maro news
 মেহেফিল -এ- শায়র, সাদ্দাম মোহাম্মদ

অবাক অনুপস্থিতি

পূর্ব প্রান্তে সূর্য উঠবে ঐশ্বরিক বিধানে; পিছে রেখে মুয়াজ্জিনের পূণ্য সুর। জোড়ালো ধ্বনিতে ডেকে উঠবে পোষা মোরগ, পাখির কন্ঠে ধ্বনিত হবে প্রভাতী রব।
ঘাসজুড়ে শিশিরের স্নিগ্ধতা, গাছগুলো থাকবে নেতিয়ে। জলে ভেসে উবাস খাবে সংখ্যাহীন মাছ, গদগদ ডাকে দলবেঁধে বের হবে রাজহাঁস পাতিহাঁস। জোড়া ঘুঘু দু’টো ডাকবে বসে গাছের কোনো এক কোণে, ওড়া-উড়ি করবে সাদাসাদা বক। শান্ত মনোরম নিরিবিলি পরিবেশ, এমন সুন্দর একটি দিনের সূচনায় একদিন থাকবে না আমার উপস্থিতি। কী অবাক !

ধারণ

না, বুক পকেটের কলম হইয়ো না, দূরত্ব বাড়বে জামার পকেট হীনতায়। হাত ঘড়ি হতেও বারণ, কারণ থেমে যাওয়ার বড্ড ভয়। চশমার কাঁচ হইয়ো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। অভিমানের খুব সংশয় জাগে, তাই নারী হতেও নিষেধ করছি। তুমি বরং আমার কবিতা হও, হৃদয়ে ধারণ করি.. .
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register