Sun 01 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র, রুদ্রাক্ষ রায়হান

maro news
মেহেফিল -এ- শায়র, রুদ্রাক্ষ রায়হান

পেঁচা

আলেয়া জানে কতটুকু জ্বলে পরে- নিভে যেতে হয়, পাখিদের মৃত্যুর দিনে।
ভুল হয় পুঁথি পাঠ, শ্লোক পিঙ্গল স্বপ্নেরা চোখে এসে ভীড় করে ঢের অদ্ভুত রাত্রির গাঁয়ে, মৃতমুখ পথ ভুল করে তার দুই চোখ জ্বলজ্বলে ক্রমশ হিম স্রোত বয়ে যায় কন্ঠের নিচে শিরিশের বন কেঁদে ওঠে, মৃত্যুর- মুখে কেউ সুর তুলে দিয়েছে গোপনে।

 ডাক 

তৃপ্তির পৃষ্ঠায় জমে থাকে কলসের জল আজকাল স্রোত নদী পুষে রাখে প্রাচীন পলল প্রপঞ্চের দিন শেষে সূর্যকে ফাঁসি দিয়ে দাও।
আগুনের বুকে পিঠে আন্দাজে আদর মাখাও পাখি তার পোষা বুকে নাক ঘসে গেয়ে ওঠো গান আহ্লাদী সুর তুলে নরকের মেঠোপথে যাও। নিন্দুক স্রোতের খবর কে জানে? পুষ্পেরা- মরে গেলে ভোর ডেকে আলো আনে কে? আমি যাই মাসকাটা নদী কাল ডেকেছে আমাকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register