Sun 01 February 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র হামিদা আনজুমান

maro news
মেহেফিল -এ- শায়র হামিদা আনজুমান

পানতুম কবিতা

বাঁশিওয়ালা

এক যে এলো মিষ্টি বাঁশিওয়ালা বাঁশি বাজায় নেশা মাতাল সুরে ধ্রুপদী সুর কাঁপায় মনের মালা সুখ পাখিটা আনাচ কানাচ উড়ে।
বাঁশি বাজায় নেশা মাতাল সুরে তৃষ্ণা জাগে প্রহর শিকায় তুলে সুখ পাখিটা আনাচ কানাচ উড়ে ভুলে কেবল তারেই ডাকে ভুলে।
তৃষ্ণা জাগে প্রহর শিকায় তুলে কেমন সে যে দেয়না তো হায় ধরা ভুলে কেবল তারেই ডাকে ভুলে কেবল বাজে বাঁশি হৃদয় হরা।
কেমন সে যে দেয়না তো হায় ধরা বুঝে না তো দক্ষিণ হাওয়ার চিঠি কেবল বাজে বাঁশি হৃদয় হরা তার বিহনে বিস্বাদ এ মন দিঠি।
বুঝে না তো দক্ষিণ হাওয়ার চিঠি চাইবো তাকে চাই যে সকল বেলা তার বিহনে বিস্বাদ এ মন দিঠি এক যে এলো মিষ্টি বাঁশিওয়ালা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register