Sun 01 February 2026
Cluster Coding Blog

দুটি কবিতায় রজতকান্তি সিংহচৌধুরী

maro news
দুটি কবিতায় রজতকান্তি সিংহচৌধুরী

(১)

মেঘ গলে যাক

নদীরা সবাই নৃত্যপরা কবিতাও নৃত্যপটিয়সী নদীর স্বভাব কবিতার শব্দস্রোতে সতত চঞ্চল
আঁচলে রেখেছ বেঁধে কেন তারসানাইয়ের তীব্র মিড় জীবনের সামান্য ছলাৎ বৃষ্টি হয়ে মেঘ গলে যাক।

(২)

নিদ্রানিভা

নিদ্রার মতো লোচনগ্রাহিণী মূর্ছার মতো মনোহরা তোমাকে আমার অক্ষৌহিণী খুঁজে ফেরে ধরা সসাগরা
তুমি যে আমার, তুমি যে আমার এসো, এসো বুকে, এই বুকে এতবার ডাকি তবু তো এলে না শোণিতের মাঝে গেলে ঢুকে
আমারই মনের মাধুরীকণায় তুমি হয়ে আছ সিক্ত গড়া হল সেই প্রাণের প্রতিমা আজ এ হৃদয় রিক্ত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register