Sun 01 February 2026
Cluster Coding Blog

অণুগল্পে প্রগতি মাইতি

maro news
অণুগল্পে প্রগতি মাইতি

ভোট ভয় ও তারপর 

বার কয়েক ঠকে নাসিরের বেশ শিক্ষা হয়েছে। অটো স্ট্যান্ডের দলবাজি সে তাই খুব ঠান্ডা মাথায় এড়িয়ে চলে। সামনেই ভোট। অটোর পেছনে প্রার্থীর ছবিসহ ফ্লেক্স সাঁটানো হচ্ছিল। নাসির লাইন ছেড়ে অটো নিয়ে সটান বাড়ি। মাত্র এক ট্রিপ খেটেছে সকাল থেকে। বাড়ি গিয়ে ছেলে আসরাফকে বললো, তোদের ক্লাবের প্রোগ্রামের ফ্লেক্সটা দে তো। ফ্লেক্সটা নিয়ে অটোর পেছনে বেঁধে আবার অটো স্ট্যান্ডের দিকে ছুটে গেল। যদিও ফ্লেক্সে লেখা প্রোগ্রাম দু'মাস আগেই শেষ হয়ে গেছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register