Sun 01 February 2026
Cluster Coding Blog

পুজো স্পেশাল রান্না-তে বর্ণিতা দাস শীল

maro news
পুজো স্পেশাল রান্না-তে বর্ণিতা দাস শীল

রেসিপি নাম :বেগুন বালুচরী

প্রণালি :

বেগুন গুলোকে গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে তেলে প্রায় 95% ভেজে নিতে হবে. এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে. পেঁয়াজ, আদা, রসুন-এর কাঁচা গন্ধ চলে গেলে তাতে হলুদ, শুকনোলংকা গুড়ো, ধোনে গুড়ো, জিরে গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে. এবার তাতে পরিমান মতো চিনি, নুন ও সামান্য জল দিয়ে 2-3মিনিট চাপা দিয়ে দিতে হবে. এবার চাপা খুলে মশলা কষানো হলে তাতে ধনেপাতা, কাঁচালংকা ও সর্ষের পেস্ট করে দিয়ে দিতে হবে. ভালো করে অল্প অল্প জল দিয়ে রান্না করতে হবে. এবার গরম মশলা দিয়ে 2-3মিনিট চাপা দিয়ে দিতে হবে. বেশ মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে. এবার প্যান এ অল্প তেল দিয়ে গরম করে আগে থেকে ভেজে রাখা বেগুন এর দুই পাশে এই বানানো মশলা মাখিয়ে ওই প্যানে দিয়ে দুপাশ ভালো করে হালকে আঁচে ভেজে নিলেই তৈরী বেগুন বালুচরী..
গরম গরম পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে....
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register