Sun 01 February 2026
Cluster Coding Blog

রান্নাবাটিতে বর্ণিতা দাস শীল 

maro news
রান্নাবাটিতে বর্ণিতা দাস শীল 

সুজির রসগোল্লা 

উপকরণ  

500 দুধ 50গ্রাম  ঘি 250 গ্রাম চিনি 2কাপ  কাপ সুজি 1চিমটি বেকিং পাউডার 1 কাপ জল

প্রণালি 

প্রথমে কড়াইতে দুধ দিয়ে তাতে পরিমানমত  ঘি ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে  ভালো করে ফোটাতে হবে,যতক্ষণ না দুধ টা পরিমানে কমে যায়.
দুধ ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে এলে তাতে  সুজি দিয়ে সমানে নাড়াতে হবে যতক্ষণ না চাপ চাপ হয়ে যায়.দুধ ও সুজি পুরোপুরি মাখা মাখা হয়ে এলে নামিয়ে ঠান্ডা করতে হবে.
ঠান্ডা হয়ে এলে হাতে ঘি লাগিয়ে গোল গোল রসগোল্লার আকারে গড়ে নিতে হবে.
এবার অন্যদিকে এককাপ চিনি ও এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে রস বানিয়ে রসগোল্লা গুলো ওতে দিয়ে মিনিট 10 খুব কম আঁচে ফুটিয়ে, ওই রসে দুই থেকে তিন ঘন্টা ডুবিয়ে রাখলেই তৈরি সুজির রসগোল্লা.
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register