Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় মীনাক্ষী লায়েক

maro news
কবিতায় মীনাক্ষী লায়েক

সুয্যিপ্রণাম

মন্দিরকে পাশে রেখে শুকনো কাঠের আঁটি মাথায় ভানুমতী যায় অক্লেশে। ইচ্ছেমতি কাজ শেখেনি ঘরে পুকুরপাড়ে আঁটির বোঝা রেখে রোজই স্নান করে। মাঝপুকুরে লাল শালুক ফুল ডুবসাঁতারে যায় কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল। মাঝপুকুরে কেউ নেই, ঘর না গ্রাম একটি ফুল তোলে, দেয় জলে ভানুমতীর সূর্য প্রণাম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register