Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় রাজীব সিংহ

maro news
কবিতায় রাজীব সিংহ

বন্ধুদের বাড়ি

ছুটতে ছুটতে রাস্তা যেখানে দ্বিখণ্ডিত তার প্রান্তেই কুয়াশামাখানো বন্ধুদের অলীক বাড়ি আর যোজন যোজন অন্ধকার এইসব বাড়িগুলির জানালা-দরোজা প্রাগৈতিহাসিক কাল থেকেই অদৃশ্য সেলোটেপ দিয়ে বন্ধ৷ নিরাশ্রয় শীতার্ত রাতেও বন্ধুদের প্রবেশাধিকার নেই৷ নিরীহ নির্বিঘ্ন নিরাপদ বাউলগান শুধু মাঝে মাঝে ভেতর থেকে ভেসে আসে, ভেসে আসেন জর্জ বিশ্বাস--- বন্ধুরা বার্থডে বেবির জন্য অপেক্ষা করছে কাফেতে আর সেইসব অলীক বাড়িগুলির সেলোটেপে বন্ধ দরজায় দরজায় এই রাতে ডোরবেল বাজাচ্ছে বন্ধু নিয়ানডারথাল...
অনেক হিসেব শেষে অনেক অকপট সত্য ও মিথ্যার পর এই ফিরে আসা৷ এই নির্বিঘ্ন অথচ শঙ্কাপ্রবণ ভ্রমণ৷ কখন মৃত্যুর নিরাপদ শূন্যতার মতো তোমাকে ছুঁয়ে দেখা৷ মত্তনীলন্ধকারে আকাশ তখন প্রিয় শরীরের মতো জড়িয়ে ধরেছে সর্বাঙ্গে৷ তার অন্ধকার খাঁজে খাঁজে নিশ্চুপ দিঘির মতো হারিয়ে গেছি৷ তুমি নিষেধ করোনি বলেই সূর্যমন্দিরের ক্ষয়িষু টিলার পাশে খণ্ডগিরির নিচু গুহায় উবু হয়ে এই অনন্ত বসে থাকা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register