Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় পাভেল আমান

maro news
T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় পাভেল আমান

ভাষা সৈনিক

মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে
ওরা দিয়েছিল প্রাণ
বহুমূল্য জীবনকে তুচ্ছ করে
বাঁচিয়েছিল ভাব প্রকাশের মাধ্যমকে।
মাতৃভাষাকে প্রাণপণে ভালোবেসে
ওরা প্রতিবাদে গর্জে উঠেছিল
অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে পায়ে ফেলে
বরণ করেছে জীবনের পরিণতি।
মাতৃভাষাকে আঁকড়ে ধরে
ওরা নিরন্তর স্বপ্ন দেখেছে
বাঙালি পরিচয়ের শ্রেষ্ঠত্ব প্রদর্শনে
দেশ কাল রাজনীতির উর্ধ্বে উঠে।
মাতৃভাষার সম্মান পুনরুদ্ধারে
ওদের সমবেত লড়াই সংগ্রাম
বাঙালি চেতনায় জাগরণে
এখনো স্মরণীয় বরাকের ভাষা শহীদেরা।
মাতৃভাষার উদ্বেলিত আবেগে
ওরা মৃত্যুঞ্জয়ী চিরজাগরূক
বাংলা ভাষা আজ বড়ো গর্বিত
১৯ মে র ভাষা সৈনিকদের নিয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register