Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় কুন্তল মুখোপাধ্যায়

maro news
কবিতায় কুন্তল মুখোপাধ্যায়

বাণপ্রস্থ, যেন এক পাখির দোকান

এক.

গভীর চাঁদের দেশ ভেসে যায়, দায়বোধহীন ... শব্দরূপ জলাশয় মাছ-ধরতে-বসে-থাকা-কবি, খালিগায় বুকে লেখা প্রেমিকার নাম
গভীর চাঁদের দেশ, উড়ে যায় তেরটি বেলুন দায়বোধহীন কোনও শূন্যে শূন্যের ভিতরে শিশু, চুল তার জলরাশি জল তৈরি চুল খিলখিল হাসি শব্দরূপ, একহাতভর্তি বৌঠান গভীর চাঁদের দেশে পারাপারহীন ভেসে যায় এইসব লাজুক নদীটি দূরে চেয়ে থাকে গাছ বলে "রাত কত হল?" মাঠ বলে "ঘুমানোর মতো"

দুই.

ঢেউয়ের বিশাল স্তন মুখে নিয়ে কুলকুচি করে ছুড়ে দেব একদিন
আমার চারপাশে ভাসবে বেনারসী আর গাঢ় বিবাহমন্ত্র একদিন একদিন দরজা খুলে নেমে যাব পথের হৃদয়ে নেমে যাব ঠিক দূরের বৃক্ষটি শুনে খিলখিল হেসে বলল "বৃষ্টি জানো? আসলে পুরুষমাত্র এসকেপিস্ট, আহত দানব" দূরের বৃক্ষটি শুনে খিলখিল হেসে বলল "দুটি নয়, নাকের উপরে শুধু একখানা চোখ" বানপ্রস্থ যেন এক পাখির দোকান
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register