Mon 02 February 2026
Cluster Coding Blog

মেহফিল -এ- কিসসা আকতার জাভেদ

maro news
মেহফিল -এ- কিসসা আকতার জাভেদ

নেকড়ে ও সঙ্গীরা

(ডুবতে থাকা চোখে গভীর তাম্রলিপি'র অংশ )

আমি তখন উড়ছিলামঠিক অন্যত্র একটা নেকড়ে ও তার সঙ্গীরা আমাদের বসতবাড়ি ঘিরে পড়ে যাচ্ছিলো পুরো শাহ'নামা। ক্লান্ত আমি নেমে আসিখুব কাছে একটা সরু ডাল। চুপচাপ!

দেখছিশুনছি আর ভাবছিরেইনফরেস্ট গুলো আজকাল নেই তাই পুরো মাটির ফাঁকে দেখি বিস্তর লাল মৃত্তিকা। অজস্র শিরায় নদী হয়ে আছে আর তারা ধীরে ধীরে বৃষ্টিহীন আমাদের উঠোনে টোকা দেয়-

শংকিত আমিপুরোটাই ভেস্তে যাবে নাতো। সবুজ ঘাস আর বৃষ্টির আশায় উড়ছি তো বহুদিন। ঝড়ের প্রতি ভ্রুকুটি নেই তবুও ভয় হয় দিন দিনকারা যেন নিয়ে যাচ্ছে প্রিয় ফুলকেউ যেন ছুঁয়ে দিচ্ছে পুরো রেইনফরেস্ট কেউ যেন হানা দিচ্ছে স্বপ্নের গলিতে।

পুরোনো পাঠসূত্রে নিস্তব্ধতাবুঝি না তো আজকাল শব্দের স্বরলিপি,

-          বুঝিনা শাহ'নামা। বুঝিনা কত কিছুইতবুও হাত বাড়িয়ে দেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register