Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

সনাক্ত

অনেকে প্রেমিকা ভাবে তুমি ভাবো কাকে কে কাকে শানায় তীর তুমিও দারাকে। অনেকে পাল্টায় ঘর আকাশের নিচে ম্যান্ডেভিলার থেকে লোনাভালা বিচে। অতি দামে কেনা হয় প্লাস্টিক সার্জারি তোমাকে চমকায় কেন শান্ত প্রতিহারী। গতিও পাল্টে ফেলে যযাতির স্তব মহাশুন্য মর্গে কার চিনতে পারে শব। সে কারো প্রেমিকা নয় নুব্জ সংসারিক আমাদের বড় নদী বদলাবে দিক। *** পুনশ্চ শূন্য বানান ভুল পাঠকরা ঠিক তোমাকে ধরিবে ভুল মহাবৈষয়িক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register