Sat 24 October 2026
Cluster Coding Blog

কবিতায় শুভজিৎ দাস দাঁ

maro news
কবিতায় শুভজিৎ দাস দাঁ

নির্বাসন

সমস্ত স্পর্ধা নিয়ে কাছে এসে দাঁড়াও, দেখো, কি সাবলীল এই সায়াহ্নের ছোঁয়াছুঁয়ি খেলা, বৈধতা দিয়েছে প্রহরী নিঃশ্বাস, সাহসিনী হও, ছুঁড়ে ফেলো সন্ন্যাস। যাবে আজ নির্বাসনে? রাতের ঘন কুয়াশায় ঝিনুকের গর্ভে রোপণ করবো বিজন সুখের ঘ্রাণ, উদাসীন থেকো না আর, জ্যোৎস্নার শীৎকারে ধুয়ে যাক নিঃস্তব্ধতা। ছলকে উঠুক কোনারকের চাঁদ, বসন্তের আগুন, নীল স্রোতে ছেঁকে নেবো শব্দহীন অন্ধকার।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register