Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

সময় দিতে হয় সবসময়

আর একটু সময় নাও, আরও একটু সময় দিতে হয় সবসময় নিঁখুত চলতে গেলে দেখতে হয় ঝর্ণায় পাথর কীভাবে নড়ছে একটু একটু করে স্থানচ্যুত হচ্ছে। খুবই জরুরি পা ফেলা যেখানে তার প্রতিটি পদশব্দে যেন ধুলোরা না আঘাত পায়। হাঁটো সন্তর্পণে, সূর্যাস্তের মেঘ যেভাবে হলুদরাঙা করে সরে যায়। অনেক দূর যেতে হবে, তবে হরিণের দৌড় নয়, বাঘের ধাওয়া নয় রামধনু মিলিয়ে যাওয়ার মতো আস্তে আস্তে করে যাও, যতদূর যেতে চাও।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register