Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় নন্দিনী সেনগুপ্ত

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় নন্দিনী সেনগুপ্ত

মিছিলের মেয়ে

মিছিলের মেয়েরা কি ফিরবে না ঘরে? রাতের আঁধার ছিল মায়েরই মত, পথে পথে প্রতিবাদে শোণিতের রঙ ঢেকে দিতে পারবে কি অসংখ্য ক্ষত! মিছিলের মানুষেরা ফিরবে না ঘরে, ঘর জুড়ে লেখা আছে মিছে সান্ত্বনা, স্তোক দেখে মানুষেরা আঁধার মেখেছে, এইভাবে বেঁধে থাকা কেউ জানতো না। ঈশানকোণের মেঘ দেখেছ কি তুমি? উঠবে দমকা ঝড় মিছিলবিকেলে বিকেল গড়িয়ে রাত ভুলে যায় ঘর ঝড়ের বাতাস দেখো পথ জুড়ে খেলে। বাহুল্য খসে যাবে ঝড় শেষ হলে, হবে না শান্তিবাণী পরিহাসপ্রিয়। পৃথিবীর সব কথা গান হয়ে যাবে, তুমিও মিছিলে দেবীমুখ এঁকে দিও।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register