Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে অতনু নন্দী

maro news
কাব্যানুশীলনে অতনু নন্দী

পরকীয়া

ঘরপোড়া নারীর চিকন চোখের পাতা, ঠোঁট জুড়ে খেলে বেড়ায় অতিথি পূর্ণিমা। লাউডগার লতানো শরীর থেকে নীল ধনেখালি নেমে আসে পায়ের পাতায় । নোনতা অবসাদে পীড়িত নদী ভুলেই গিয়েছিল সেও একদিন রাজকুমারী ছিলো। দীর্ঘ হিমঘুম ঝাপসা আলপথ ছেড়ে আজ সে নিরালা মাঠে, তরল রাত্রির বুকে সৃজনে মেতে উঠেছে দুটি প্রাণ। হে ঋজু , তাকে মন্দ মেয়ে বলো না!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register