Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শুভজিৎ দাস দাঁ

maro news
কবিতায় শুভজিৎ দাস দাঁ

নির্বাসন শেষে

সূর্যাস্তের শেষে কি সব নীরবতাই শরীরী হয়ে ওঠে? কিছু গল্পে মনও অতন্দ্রিলা হয়, তখন অন্তরালের সব ব্যথাই আকাশ হতে চায়, সেখানে বিচ্ছেদ নেই। কুয়াশায় ভিজে থাকা নীরবতার শীর্ষ ছুঁয়ে প্রতিবিম্ব আঁকে মগ্ন রাত, বুকের নীচেও আরো কিছু আছে- হৃদয় নাম তার, সেখানে পলাশ ফোটে, আবার ঝরেও যায় মৌন অবসাদে। তবু দেখা হয় নির্বাসন শেষে, শূন্যতার প্রান্তে ওঠে অবারিত উষ্ণতার ঢেউ, দীর্ঘশ্বাস সরিয়ে দেয় ভোরের পথরেখা, স্পর্শের সীমানায় সবপেয়েছির অর্ঘ্য সাজায় শেষরাতের মিহি চাঁদ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register