Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে দেবাশীষ সরখেল

maro news
কাব্যানুশীলনে দেবাশীষ সরখেল

এখানে জঙ্গলে, জঙ্গলমহলে

এখানে জঙ্গলমহলের নাম তথাগতপুর। এখানে ক্যালকেটার বাসা নেই, ফান্দ নেই,ফন্দি নেই। পাশে দিঘিজলে শালুকের পাশে শতদল এখানে অনেক ধারা রাধারূপে নামে এখানে বাঁশির নাম মোহনমুরলী, বাঁশিডোবে জল খায়। হাওয়ায় হাওয়ায় ভাসমান রাধাচূড়া ফুল। দিঘির পাড়ে রবিঠাকুরের তালগাছ । কৈমাছ কষ্ট করে ওঠে।তালতাড়ি খেয়ে যায় ভয়ংকর রূপবান সাপ। এখানে সুজাতা আসেন,গোপা বা যশোধহরা সকলে আসেন গেরুয়াসবুজে কোন ভেদ নেই। সমন্বয় আছে। ভান্তের মুখে এক অখণ্ড ভারত। সারনাথ শ্রাবস্তী ও শ্যামদেশ ভাবনা ও ভাবরসে নৈকট্য বেড়েছে। এইখানে এসে তথাগত ক্লান্ত খুব, কুঞ্জকুটিরে জঙ্গলমহলের পাশে ধ্যানস্থ হলেন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register