Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || বাণী অর্চনা || 26য় সঞ্জীব সেন

maro news
T3 || বাণী অর্চনা || 26য় সঞ্জীব সেন

এক বিকেলে

সরস্বতী পুজোর বিকেলে, তুমি তোমার প্রেমিককে নিয়ে আমার গানের স্কুলে এলে আমার সঙ্গে দেখা করতে কতদিন পর ঠিক মনে ক‌রতে পারছি না তোমার মুখে, গালে, ঠোঁটে সেই পরিচিত উজ্জ্বল অলৌকিক ও প্রচ্ছন্ন হাসি কিন্তু এসব দৃশ্যের বাইরে চোখ খুঁজছিল অন্য কিছু তোমার আঁচল সরানো সুডৌল উষ্ণতা তোমার প্রেমিক তাড়া দিচ্ছিল তবুও তুমি দাঁড়িয়ে ছিলে এক আভিজাত্যময় রচনা-সঙ্গীতের মতো আমি ভিক্ষাপাত্রের মত মেলে ধরেছিলাম হাত নিজের অজান্তেই। মনে হলো আজ শহরের সব যানবাহন ধিরে চলছে এই ঘটনার সাক্ষী ছিল বলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register